নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুনীরা আজ বিএনপির সাথে মিশে পিঠ বাঁচানোর চেষ্টা করছে- আফরোজা খান রিতা

সাটুরিয়া প্রতিনিধিঃআওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন, দুধ কলা দিয়ে সাপ পোষা যাবে না।তিনি বৃস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।১৩ জুলাই ২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃর্তক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভাটি ধানকোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়।এসময় আফরোজা খান রিতা আরো বলেন, কোন নতুন দল গঠন করেও বিএনপির মত জনপ্রিয়তা অর্জন করা সম্বভ না । তার প্রমাণ আওয়ামী লীগ ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে ছিল। এখন আমরা মুক্ত। বিএনপি কেমন জনপ্রিয় দল এ সভাটি তার প্রমাণ করে। ১৭ বছর পর এ বিদ্যালয়ের মাঠটি ভরে উঠেছে ধানের শীষের ¯স্লোগানে ¯স্লোগানে। মানুষ আজ স্বাধীনতা পেয়েছে। কিন্তু আপনাদের পূনাঙ্গ স্বাধীনতা অর্জণ করতে হলে পূনরায় বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ দেশকে কুলশিত করেছিল। খুনীরা আজ বিএনপির সাথে মিশে পিঠ বাচানোর চেষ্টা করছে। কিন্তু কোন অনুপ্রবেশ চলবে না। অন্য দল থেকে নতুন কোন সদস্য বিএনপিকে ঠায় দেওয়া হবে না। আওয়ামী লীগ কে পশ্রয় দেওয়া যবে না। কারন তারা সুযোগ পেলে আবার জাতির উপর আক্রমণ করবে। তাই আপনাদের আরো সর্তক থাকতে হবে।আফরোজা খান রিতা আরো বলেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা খুবই সময় উপযোগী। আগামী রাষ্ট্র পরিচালনা করার সময় তা অনুসরণ করতে হবে। তাই আগামীতে মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাটি তা আবারও ভোটের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন,সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ আরও অনেকেই।এসময় উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ ও জেলা সরকারী আইন কর্মকর্তা (জিপি) অ্যাভোকেট আব্দুল আউয়াল খান, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান,জমশের আলীসহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST