নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি কেজিতে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক বাজারে খোলা সয়াবিন তেলের দাম নতুন করে আরো বেড়েছে। এক মাসের ব্যবধানে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। দাম বেড়ে এখন খোলা সয়াবিন তেল প্রতি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকায় এবং প্রতি লিটার ১৭৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে খোলা তেলের দাম বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, আগের দর ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে অভিযোগ রয়েছে, বাড়তি দামে বিক্রির আশায় বিক্রেতারা বোতলজাত সয়াবিন তেলের মুখ খুলে ড্রামে ঢেলে বিক্রি করছেন। এতে বাজারে বোতলজাত তেলের সংকট দেখা গেছে।বিক্রেতারা বলছেন, ‘বাজারে খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে কম্পানিগুলো।আমরা অগ্রিম টাকা জমা দিয়েও ঠিকমতো তেল পাচ্ছি না।সব ধরনের পণ্যের উচ্চমূল্যের মধ্যে নতুন করে ভোজ্য তেলের দামে অস্থিরতায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে, প্রতিবারের মতো এবারও রমজান মাস সামনে রেখে পুরনো সিন্ডিকেট আগে থেকে তেলের বাজার অস্থির করে তুলছে। তাই জোরালো তদারকির মাধ্যমে এখনই এই সিন্ডিকেট ভাঙতে হবে। তা না হলে রমজানে ভোজ্য তেলের বাজার আরো অস্থির হয়ে উঠতে পারে।খুচরা বিক্রেতারা জানান, সাধারণত বাজারগুলোতে খোলা তেল লিটার ও কেজি—এই দুইভাবেই বিক্রি করা হয়। লিটারের চেয়ে কেজিপ্রতি দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য হয়ে থাকে। এক মাস আগেও তাঁরা খুচরায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ টাকা দরে বিক্রি করেছেন। দাম বাড়ার কারণে এখন ১৭২ থেকে ১৭৫ টাকায় বিক্রি করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১০

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১১

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১২

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৩

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৪

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৫

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১৬

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১৭

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১৮

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৯

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

২০

Design & Developed by BD IT HOST