গভীর সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হবে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুন ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হবে

বরগুনা প্রতিনিধিঃ

গভীর সাগরে মাছ আহরণের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার রাত ১২টায়। উপকূলীয় এলাকায় হাজারো জেলে এদিন যাত্রা করবেন মাছ ধরতে।যদিও এই নিষেধাজ্ঞার মধ্যেই অসাধু জেলেরা সাগরে মাছ ধরেছেন।

এসময় জেলেসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে সাগরে মাছ আহরণের ওপর বছরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন শুরু হয়। গত বছর পর্যন্ত এর সময়সীমা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই। জেলেদের দাবির মুখে এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন মধ্য রাত পর্যন্ত।জেলেদের অভিযোগ, ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটিতে প্রশাসনে শিথিলতা ছিল। এই সুযোগ নিয়েছেন অসাধু মাছ ব্যবসায়ীরা। ৩ জুন থেকে এসব ব্যবসায়ীর ট্রলার গভীর সাগরে যাওয়া শুরু করে। তারা মাছ শিকার করে  ফিরছেন দু’দিন ধরে এসব মাছ পাথরঘাটায় বিক্রি করছে জেলেরা ও অসাধু ব্যাবসায়ীরা।

জেলে ইউসুফ মাঝি মনে করেন, গত বছর পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালনও নামমাত্র ছিল, এবারও একই ঘটনা ঘটেছে। প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বহু ট্রলার সাগরে গিয়ে মাছ শিকার করেছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, তাদের আন্দোলনের কারণেই সরকার ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় দিয়েছে। এর পরও অনেকে এই নিষেধাজ্ঞা মানছেন না। বিষয়টি দুঃখজনক।

এ সময় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ অভিযোগ বার্তা’কে বলেন, গভীর সাগরে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বুধবার মধ্যরাতে শেষ হবে। নিষেধাজ্ঞার মধ্যেই সাগরে মাছ ধরার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১০

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১১

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১২

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৩

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৪

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৫

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৬

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৭

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৮

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৯

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

২০

Design & Developed by BD IT HOST