গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৭ নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর আত্মপ্রকাশ ঘটেছে। তবে স্থানীয় জনমতের আলোচনায় যোগ্যতা, ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির দিক থেকে অনেকের কাছেই এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তার মার্জিত আচরণ, ভদ্রতা এবং সহজ-সরল ব্যক্তিত্ব তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। মানুষের সাথে দ্রুত হৃদ্যতা গড়ে তোলার এক বিশেষ গুণ তার মধ্যে রয়েছে বলে মনে করেন অনেকেই। ফলে অল্প সময়েই তিনি সাধারণ মানুষের কাছে আপনজন হয়ে উঠছেন।

চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে তিনি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তার মূল লক্ষ্য একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত ডিজিটাল গুয়ারেখা ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি তিনি মানুষের মাঝে নতুন করে সমৃদ্ধি ও সম্প্রীতির ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়ন গঠনের স্বপ্ন জাগিয়ে তুলছেন।

স্থানীয়দের ভাষ্য, উন্নয়নের স্বপ্ন দেখাতে ও মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি যেন অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সামনে এগিয়ে নিয়ে যেতে চান পুরো ইউনিয়নকে উন্নয়নের পথে।

সচেতন মহলের মতে, যদি ভোটাররা লোভ-লালসার বাইরে থেকে নিজেদের সুচিন্তিত মতামত প্রয়োগ করেন, তবে গুয়ারেখা ইউনিয়ন পেতে পারে একজন স্মার্ট, সুদর্শন ও মার্জিত নেতৃত্বের প্রতীক—যিনি নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১০

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১১

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১২

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৫

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

১৭

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

১৯

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

২০

Design & Developed by BD IT HOST