নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপীর হানিট্রাপের ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে হত্যা

গাজীপুর প্রতিনিধিঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ছয় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে একজনকে র‍্যাব এবং বাকিদের জিএমপি পুলিশ গ্রেপ্তার করেছে। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, দ্রুততম সময়ে আসামিদের সাজা নিশ্চিতে কাজ করবে পুলিশ। তিনি আরও জানান, সিসিটিভিতে চিহ্নিত সাত আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা থানার কাশিপুর এলাকার শাহ জালাল। এছাড়া সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে— মোঃ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন। এদের তিনজনকেই সিসিটিভির ফুটেজে চিহ্নিত করা গেছে এবং এরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সকালে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী সংবাদ সম্মেলনে জানান, আসামি স্বাধীন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। পরে শনিবার দুপুরে শহরের জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জিএমপি কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। তিনি বলেন, গোলাপীর হানিট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলতে আসা বাদশাহ যখন তার সাথে বাকবিতণ্ডায় জড়ান, সেই দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলে গ্রেপ্তারকৃত আসামিরা তা দেখে ফেলে। ভিডিও ডিলিট না করলে আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার আরও জানান, পিএম রিপোর্ট পেলেই ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। তাদের সর্বোচ্চ বিচার ও দ্রুত সময়ের সাজা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সাজার সংস্কৃতি নিশ্চিত করা গেলে অপরাধ দমন করা যাবে। একজন ছাড়া বাকি সব আসামি গ্রেপ্তার হয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা আদালতে যদি নাও স্বীকার করে, তবে তাদের এভিডেন্সই তাদের অপরাধ প্রমাণ করবে। যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান জিএমপি কমিশনার। হঠাৎ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, এমন সাংবাদিকদের প্রশ্নে পুলিশ কমিশনার বলেন, ৫ আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে অপরাধ বেড়ে যায়। এটা জননিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেন, ‘আগের রেজিম’ এই জেলায় শক্তিশালী। সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে। সেটিও নজরদারি করা হচ্ছে। এই নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধে মনোযোগ নষ্ট হচ্ছে। তবে মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে জিএমপি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST