নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।শুক্রবার নগরীর জামালখানস্থ সিনিয়র্স ক্লাবে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।সম্মাননা গ্রহণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা জরুরি। চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চসিক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমদ ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ।অনুষ্ঠানে বক্তারা বিশ্বব্যাপী শান্তি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। পরে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

১

শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ডা. শাহাদাত হোসেন

২

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

৩

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৫

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৬

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৮

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৯

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST