নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

জেসমিন আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালীবাড়ি মোড় থেকে পৈরতলা সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঈদগাহ সংলগ্ন সড়কের একটি অংশে—যেখানে ‘রুবাইয়াত হোসেন মঞ্জিল, ১১৬ উত্তর মোড়াইল, গোকর্ণ ঘাট’ লেখা বাড়ির নামফলক রয়েছে—সেখানে নির্ধারিত প্রস্থের তুলনায় অন্তত দুই ফুট কম প্রশস্ত করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি ২০ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো কোনো অংশে এর প্রস্থ কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে উল্লিখিত বাড়ির নামফলক সংলগ্ন এলাকায় রাস্তা সংকুচিত হয়ে পড়ায় প্রকল্পের অনুমোদিত নকশা, কার্যাদেশ ও প্রাক্কলন যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।ভুক্তভোগী ও স্থানীয়দের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই অংশে সড়কের প্রস্থ কমে গেলে ভবিষ্যতে যানবাহন চলাচল ও জনসাধারণের যাতায়াতে ভোগান্তি বাড়বে। এ অবস্থায় দ্রুত সরেজমিনে রাস্তার প্রস্থ পরিমাপ করে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক অনুযায়ী, কালীবাড়ি মোড় থেকে পৈরতলা রাস্তা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।ফলকে আরও উল্লেখ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে রয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম। জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ উল্লেখ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।স্থানীয়দের দাবি, বড় অঙ্কের ব্যয়ে বাস্তবায়নাধীন এই সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে দ্রুত সরেজমিনে তদন্ত করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।এ বিষয়ে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের দায়িত্বশীল বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST