নিউজ এডিটর
২০ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

ব্যুরো প্রধান সিলেট,লাকী আক্তারঃসিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজ। ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে একটি কুচক্রী মহল বালু মহাল ইস্যুকে কেন্দ্র করে ওসির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, উপজেলার হাজীপুর বালু মহাল নিয়ে ইদানীং এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি নিজেদের ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠেছে। প্রভাবশালী মন্ত্রীদের নাম ব্যবহার করে তারা এলাকায় ত্রাস সৃষ্টি ও অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। অথচ বিধি মোতাবেক বালু মহালের ইজারা বা তদারকির মূল দায়িত্ব উপজেলা প্রশাসনের (ইউএনও এবং এসি ল্যান্ড)। পুলিশ সেখানে কেবল আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। প্রশাসনিক প্রক্রিয়ার দায়ভার কেবল ওসির ওপর চাপানোর চেষ্টা একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন স্থানীয়রা।ওসি মো. মনিরুজ্জামান গোয়াইনঘাট থানায় যোগদানের পর থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে ‘মানবিক পুলিশিং’ এর এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ দমনে তার আপসহীন ভূমিকার কারণে তিনি অল্প সময়েই প্রশংসিত হয়েছেন। কিন্তু যারা লিজের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে একটি মহল ওসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উঠেপড়ে লেগেছে।এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের গঠনমূলক সমালোচনা করেন এমন ব্যক্তিরাও ওসির পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, মিথ্যে অপপ্রচার চালিয়ে সত্যকে ঢাকা দেওয়া সম্ভব নয়। গোয়াইনঘাটের উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির মতো একজন দক্ষ ও মানবিক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ‘নোংরা রাজনীতি’ বন্ধ হওয়া জরুরি।সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, “আমরা সব সময় পুলিশের ভুল পদক্ষেপের সমালোচনা করি। কিন্তু যখন একজন নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়, তখন চুপ থাকা অন্যায়। আমরা ওসি মনিরুজ্জামানের পাশে আছি এবং এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানাই।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST