নিউজ এডিটর
৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,গোয়াইনঘাটঃ​সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ‘শ্যাম কালা’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান ও অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। একসময়ের সাধারণ শ্রমিক থেকে রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে যাওয়া এই ব্যক্তির কর্মকাণ্ডে স্থানীয় জনজীবনে নেমে এসেছে চরম উদ্বেগ ও আতঙ্ক।​স্থানীয়রা জানান, গোয়াইনঘাট সীমান্ত এলাকায় নিজের প্রভাব খাটিয়ে শ্যাম কালা দীর্ঘ দিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী সিন্ডিকেট। সাধারণ মানুষের অভিযোগ, অবাধে বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও ভূ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে চোরাচালানের দৌরাত্ম্য বাড়ায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে।​এদিকে,শ্যাম কালার কর্মকাণ্ডের দায়ভার নিতে নারাজ স্থানীয় বিএনপি। দলটির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ওই ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী কর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তারা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “একসময় যিনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন, আজ তিনি কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও রহস্য রয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এই সীমান্ত এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে।”​এসব অভিযোগের বিষয়ে শ্যাম কালার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।​স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান বন্ধে এবং অভিযুক্তের সম্পদের উৎস খুঁজে বের করতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনরোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১০

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১২

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৩

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৫

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৬

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৭

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৮

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৯

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST