ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে শাহীন নামে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে।
নিহত শাহীনের স্ত্রী তাসলিমা জানায়, গত ৩০ জানুযারি শুক্রবার সকাল ১১ টায় রান্না ঘরের টিন ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহ বাঁধে। কলহের এক পর্যায়ে দেবর আলম আমার স্বামী শাহীনকে লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। পরে তাকে ঘাটাইল উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।
পরে অবস্থার আরো অবনতি হলে ভোর রাতে শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই শাহীনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামে।
ঘটনার পর হত্যাকারি আলম পলাতক রয়েছেন। এ বিষয়ে শাহীনের স্ত্রী তাসলিমা বাদী হয়ে ১ ফেব্রুয়ারি, রবিবার, বেলা ১টায় ঘাটাইল থানায় এসে খোরশেদের পুত্র আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতের স্ত্রী তাসলিমা ঘাটাইল থানায় এসে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন, আসামী ধরার জন্যে পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST