নিউজ এডিটর
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ চরমভাবে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসনটির স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া মার্কার প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোতা এক লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। নির্বাচনী এলাকা সিংগাইর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর, মিথ্যা মামলার ভয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদেরকে প্রকাশ্যে ঘোড়া মার্কার পক্ষে কাজ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরিবার-পরিজনের সদস্যদেরও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফল নিজেদের পক্ষে নেওয়া এবং ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখতে পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। লিখিত অভিযোগের মাধ্যমে তিনি দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে পুরো পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST