নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

মো: নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাতে আসামী হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাগারে আটক থাকা ৭ জনকে আসামি করা হয়েছে।আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ। মামলাতে উল্লেখ করা হয়েছে, কারাগারে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও কারারক্ষীদের বিভ্রান্ত করে আসামি হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে উপস্থাপন করে। এ সময় তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে বলে দাবি করে এবং অন্যান্য আসামিরা তার পরিচয় নিশ্চিত করে স্বাক্ষ্য প্রদান করে। পরবর্তীতে কারাগারে আটক থাকা ২ থেকে ৭ নম্বর আসামিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অনৈতিক লাভের আশায় পরস্পর যোগসাজশ ও পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা আসামি হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পলাতক দিদারকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST