নিউজ এডিটর
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় র‍্যাবের একটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি।শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই অভিযান পরিচালিত হয়।র‍্যাব-১১ এর সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা হোসেন্দী এলাকায় অভিযান চালায় এবং মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘরে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। উল্লেখযোগ্য যে,অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী জানান, “র‍্যাব কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” এই উদ্ধার অভিযান সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে র‍্যাবের চলমান প্রচেষ্টার একটি অংশ বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এমন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST