জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৭ জানুয়ারী ২০২৩, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে পেছন দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে মারাত্মক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭-জানুয়ারী) পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি জায়গায় ভোর ৬ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

 

নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। পরিচয় শনাক্তকৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম(২৯)। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়। এছাড়া দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মাসুদ রানা নামেও একজন রয়েছে।

 

জানা যায়, বরিশাল থেকে এম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। এরইমধ্যে পদ্মাসেতু এলাকায় দূর্ঘটনার স্বীকার হলে এম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬জন তথা এম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।

 

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দূর্ঘটনার স্বীকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।

 

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।

 

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মোঃ মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।

 

নিহতরা হলো

 

রোগী জাহানারা বেগম(৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি(২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা(৩০), গাড়ি চালক জ্বিলানি(২৮), গাড়ির হেল্পার রবিউল ইসলাম(২৬), সাংবাদিক মাসুদ রানা(৩০)

ড্রাইভার ছারা সকলেই,বাউফল,দশমিনা পটুয়াখালী জেলার অধিবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১০

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১১

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১২

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৩

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৫

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৬

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৭

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৮

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৯

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

২০

Design & Developed by BD IT HOST