জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জুন ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

অভিযোগ বার্তা ডেস্কঃ

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সোমবার (২ জুন) বিকেলে বিদ্যুৎ সরবরাহের এই সঞ্চালন লাইন সংযুক্তের কাজ সম্পন্ন হয়। আগামী ১৫ জুন এনার্জাইস (পরীক্ষা) করে বিদ্যুৎ সরবরাহ ত্রুটিমুক্ত কিনা নিশ্চিত হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্তের মধ্য দিয়ে বিদ্যুৎ জাতীয় গ্রিড সঞ্চালন সমতার মাইলফলক স্পর্শ করেছে। গত ২৯ মে এই কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের ল্যমাত্রা অর্জিত হলো। রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য ১৫৮ কিলোমিটার (প্রায়) ও টাওয়ার সংখ্যা ৪১৪টি।

জানা গেছে, রূপপুর পারমাণবিকের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য ৪০০ কেভির চারটি এবং ২৩০ কেভির চারটি মোট আটটি লাইনের প্রকল্প হাতে নেয়া হয়। ৪০০ কেভির সঞ্চালন লাইনগুলো হলো: রূপপুর-বগুড়া, রূপপুর-গোপালগঞ্জ এবং ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর। ২৩০ কেভির লাইনগুলো হলো: রূপপুর-বাঘাবাড়ি ডাবল কেভি এবং রূপপুর-ধামরাই ডাবল কেভির সঞ্চালন লাইন।

ফিজিক্যাল স্টার্টআপের এর আগে আরও দুটি হাই-ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়। ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভির ডাবল সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু হয়। রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট চারটি লাইন প্রস্ততের কাজ হলো, প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।

৪০০ কেভির ডাবল সার্কিটের রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর সঞ্চালন লাইন এবং ২৩০ কেভির ডাবল ডাবল সার্কিটের রূপপুর-ধামরাই সঞ্চালন লাইনের কাজ আগামী বছরে সম্পন্ন হবে বলে প্রকৌশলী এনায়েত করিম জানিয়েছেন।

এব্যাপারে নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান জানান, জাতীয় গ্রিডের এই সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনে বিদ্যুৎ সংগ্রহ করা যাবে। যে পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ হয়েছে তাতে ফিজিক্যাল র্স্টার্টআপের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।

প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক ড. কবীর হোসেনের কাছে এ বিষয়ে জানার জন্য ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে গত ৩ মে জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে পিজিসিবি এবং গ্রিডলাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৩০ মে এর মধ্যে গ্রিড সঞ্চালন লাইনের কাজ শেষ করার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST