সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

বিশেষ প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী বিছনাকান্দি ও হাদারপার পয়েন্ট দিয়ে দিনে-দুপুরে অবাধে দেশে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস। সীমান্ত কেন্দ্রিক এই বিশাল চোরাচালানের কারণে সরকার প্রতিনিয়ত বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় একাধিক চিহ্নিত ডাকাত ও অপরাধী চক্র মিলে গড়ে তুলেছে এই শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক।

​স্থানীয় তথ্যানুযায়ী, গোয়াইনঘাট সদর থেকে বিছনাকান্দি সীমান্ত পর্যন্ত পুরো চোরাচালান রুটটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত কামরুল, ফখরুল ইসলাম ও জুয়েল সিন্ডিকেট। সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের চালান প্রবেশের পর তা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ব্যবহার করা হয় সশস্ত্র ক্যাডার বাহিনী। ভারতীয় সীমান্ত থেকে পণ্যবোঝাই যানবাহন বিছনাকান্দি পয়েন্ট থেকে ছেড়ে গোয়াইনঘাট ব্রিজ পার করে হরিপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয়। যাতায়াতের পুরো পথে ধারালো ও দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দেয় ক্যাডাররা, যাতে স্থানীয় কেউ বাধা দেওয়ার সাহস না পায়।

​সীমান্তবর্তী এত সংবেদনশীল একটি রুট দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার চোরাচালানি পণ্য পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। প্রশাসনিক তদারকির অভাব নাকি অন্য কোনো রহস্য রয়েছে—এমন প্রশ্ন এখন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।

​এমতাবস্থায়, গোয়াইনঘাট ও বিছনাকান্দি সীমান্ত রুটে অবিলম্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে এই চিহ্নিত ডাকাত সিন্ডিকেটকে গ্রেপ্তার এবং সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১০

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১১

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১২

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৩

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৪

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৫

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৬

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৭

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৮

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৯

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST