জাফলং পরিদর্শনে এসে স্হানীয়দের বাধার সম্মুখীন দুই উপদেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ জুন ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলং পরিদর্শনে এসে স্হানীয়দের বাধার সম্মুখীন দুই উপদেষ্টা

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৪ জুন) সকাল সারে ১১ টার দিকে সাংবাদিকদের সাথে কথা শেষে জাফলংয়ের পিকনিক স্পট থেকে ফেরার পথে স্থানীয় শ্রমিক-ব্যবসায়ীরা পাথর কুয়ারি চালুর দাবিতে উপদেষ্টাদের রাস্তা আটকে গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকলে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়ির বহর। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরো বিরূপ অবস্থা দেখা দেয়।

এসময় জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে এইরকম জায়গায় আমরা আর পাথর উত্তোলনের অনুমতি দিবো না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, আমরা কথা বলেছি পর্যটন মন্ত্রণালয়ের সাথে, এইখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটন বিকাশের মাধ্যমে যারা পাথর উত্তোলন করেন তাদের বিকল্প কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা কাজ করছি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে এই এলাকা ধ্বংস হয়ে গেছে। আপাতত এই এলাকা থেকে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। দ্বিতীয়ত এখানে যে ক্রাশার মেশিন আছে সেগুলো সরিয়ে নিতে হবে, এজন্যে সকল ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সিলেটের যে পর্যটনকেন্দ্র গুলো এইগুলা আধুনিকায়ন করলে সিলেটে যে লন্ডন থেকে টাকা আসে তার থেকেও বেশি টাকা এইখাত থেকে আসবে।

এ সময় তিনি আরো বলেন, এখন আমাদের বুঝতে হবে আমরা কোনদিকে যাবো? পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংসের দিকে যাবো নাকি এটা পরিবেশগত সৃষ্টি করে বিনোদনকেন্দ্র স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো। পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা বলে শীঘ্রই সিলেটের সকল পর্যটন সামগ্রীক উন্নয়ন নিয়ে একটি পরিকল্পনা করবো।

শ্রমিকদের সাথে আলাপ করে জানা যায়, দুই উপদেষ্টা জাফলং পরিদর্শন শেষে দেওয়া বক্তব্য শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে সন্তোষজনক না হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এসময় শ্রমিকরা ভূয়া ভূয়া স্লোগান দিয়ে গাড়ি বহরের সামনে রাস্তায় শুয়ে পড়েন। এ সময় প্রায় ১৫-২০ মিনিট গাড়িবহর আটকে রাখেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST