জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৯ জুন ২০২৩, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এসময় ট্রাকটি জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের মধ্যে চালকসহ ৪ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক জয়নালসহ দুইজনের মৃত্যু হয়। নিহত এবং আহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুর জেলায় যাচ্ছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST