জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ : দুর্নীতির মামলায় গ্রেফতার সাবেক এমপি দুর্জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ : দুর্নীতির মামলায় গ্রেফতার সাবেক এমপি দুর্জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এখন দুর্নীতির অভিযোগে কারাগারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।দুদকের তদন্তে উঠে এসেছে দুর্জয় ক্ষমতায় থাকাকালীন ১১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়াও, তার এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে।বিশেষভাবে অভিযোগ করা হয়েছে, তিনি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গত ৩ জুলাই রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করে।

বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি। তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাবও দুদক কর্তৃক তলব করা হয়েছে এবং দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর এবং দৌলতপুর থানায় আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে। একটি মামলা দায়ের করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাদিকুল ইসলাম রাব্বি।

২০০১ সালে দেশের ক্রিকেট ইতিহাসে যাত্রা শুরু করেছিলেন অধিনায়ক হিসেবে। এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু এখন তার নামই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST