নিউজ এডিটর
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে বাস উল্টে পুকুরে, আড়াই ঘণ্টা পর জীবিত উদ্ধার ৩ মাসের শিশু

জেলা প্রতিনিধি,শেরপুরঃ ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে উল্টে গেলে বাসে থাকা প্রায় ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে একজন মায়ের কোল থেকে তিন মাস বয়সী শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে ঝিনাইগাতী থেকে একটি যাত্রীবাহী বাস ঝিনাইগাতী বাজারের দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বড় পুকুরে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই বাসের ভেতরে থাকা যাত্রীরা নিজেদের চেষ্টায় কোনোমতে বের হয়ে আসেন। কিন্তু এক মায়ের বুক থেকে তিন মাস বয়সী শিশু সোহেল ছিটকে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশি চালায়। দীর্ঘ অপেক্ষার পর ডুবুরিরা যখন শিশুটিকে খুঁজে পান, তখন অনেকেই অলৌকিক ভাবে তার জীবিত থাকার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন।।ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান বলেন, “আমরা যখন শিশুটিকে খুঁজে পাই, তখন তার নিঃশ্বাস চলছিল। এটি এক কথায় একটি অলৌকিক ঘটনা। সাধারণত এত সময় পানিতে থাকার পর কোনো শিশুর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না।” শিশুটিকে উদ্ধারের পর দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনায় স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসের সদস্যদের পেশাদারিত্ব ও প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এটি আল্লাহ’র এক বিশেষ রহমত, যা শিশুটির জীবন বাঁচিয়েছে। #Admin
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১১

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৪

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৫

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৬

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৭

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৮

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৯

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST