অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতের হামলায় ২ পুলিশ আহত, পালানোর সময় গাড়ি চাপায় পা বিচ্ছিন্ন ডাকাতের

ডাকাতের হামলায় আহত দুই পুলিশ সদস্য -ছবি: সংগ্রহীত

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায় ডাকাতেরা। তখন রাম দার কোপে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় পা বিচ্ছিন্ন হয় ডাকাত দলের এক সদস্যের। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙা গ্রামের হাসিখালি ব্রিজে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তাঁরা দুজনই শ্রীপুর থানায় কর্মরত। পা বিচ্ছিন্ন ব্যক্তি হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক এনায়েত কবির বলেন, সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারেন হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তারা রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে। তিনি আরও বলেন পুলিশের অনন্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাত দলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত অবস্থায় দুজন পুলিশ সদস্য এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে আহত এক ডাকাতকে এনে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST