ডিজি'র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা,পূর্বের পদে বহাল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা,পূর্বের পদে বহাল

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পূর্বের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে ক্ষমা করে আবারও আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) পদে বহাল করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে ধনদেবকে কাজে ফেরানোর বিষয়টি জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘বুধবার থেকেই আদেশ কার্যকর হয়েছে।’

এর আগে বুধবার হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালে পরিদর্শনে গেলে ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই ঘটনার প্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন।

চিঠিতে আরও বলা হয়, ধনদেবের দাখিল করা জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে মহাপরিচালক তা সন্তোষজনক বলে বিবেচনা করেন। তাঁর উদারতা ও মহানুভবতার অংশ হিসেবে ধনদেবকে ক্ষমা করে পূর্বের পদে পুনর্বহাল করার নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে আবার ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হলো। আদেশ জারির দিন থেকেই তা কার্যকর হবে।

এর আগে, ৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। এ সময় হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল ও অপ্রয়োজনীয় সরঞ্জামাদি থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে তর্কে জড়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

সিলেটের তরুণ ফ্রিল্যান্সার রায়হান হোসেন মুরাদ স্টার বাংলাদেশ এওয়ার্ড ২০২৬ এ ভুষিত হলেন

ঢাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

১০

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

১১

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

১২

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৩

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৫

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

১৬

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১৮

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১৯

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

২০

Design & Developed by BD IT HOST