নিউজ এডিটর
১৯ জানুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা নামল, সেরা সিনেমা ‘কুরাক’

বিনোদন ডেস্কঃ ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে গত ১০ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’, যেখানে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অধিকার লঙ্ঘনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ তার ‘আ লোনলি পারসন মনোলোগ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন। অভিনয়ে নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কাজাখস্তানের ইয়ারলান (সিনেমা: ‘আবেল’) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইরানের ফারিবা নাদেরি (সিনেমা: ‘দ্য হাসব্যান্ড’)। এছাড়া ‘আবেল’ সিনেমার জন্যই সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জোলানতা দেলুস্কা। দেশীয় চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেস্কি জুরির বিচারে সেরা চলচ্চিত্র হয়েছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দর্শকদের ভোটে অডিয়্যান্স অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’ (পরিচালক: শেখ আল মামুন) এবং চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’। শিশুদের চলচ্চিত্র বিভাগে বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে চীনের সিনেমা ‘কুইংটন অ্যান্ড কুইহুয়া’।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

২

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৩

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৪

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৫

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৬

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৭

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৮

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৯

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১০

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১১

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১২

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৩

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৪

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৬

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৭

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৮

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৯

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

২০

Design & Developed by BD IT HOST