নিউজ এডিটর
২৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

কুমিল্লা প্রতিনিধিঃ ঠিকানা ভুয়া কুমিল্লার চৌদ্দগ্রামে তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার।অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মৌসুমী দস্তিদারের স্থায়ী ও বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার জনার্দ্দন ঠাকুরবাড়ি, মৌসুমী দস্তিদারের বাবা শশাংক দস্তিদার, মা রানী প্রভা দস্তিদার এবং স্বামীর নাম কাজল পাল বলে উল্লেখ রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৮ সালের ২৫ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীর সংশ্লিষ্ট জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে,ওই শর্ত পূরণ না করেও মৌসুমী দস্তিদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের বাসিন্দা পরিচয়ে আবেদন করেন এবং ২০১০ সালের ২১ অক্টোবর প্রধান শিক্ষক পদে নিয়োগ পান অনুসন্ধানে সলাকান্দি গ্রামে গিয়ে মৌসুমী দস্তিদার বা তার স্বামী কাজল পালের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অনেকেই জানান, এ নামে কাউকে তারা চেনেন না। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক রাম প্রসাদ পাল বলেন, ‘মৌসুমী দস্তিদার আমাদের আত্মীয় হন।’ তবে তার স্বামীর নাম জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু বলতে চাননি। পরে তিনি জানান, মৌসুমী দস্তিদারের স্বামীর নাম জীবন কৃষ্ণ পাল এবং তারা বর্তমানে কুমিল্লা শহরে বসবাস করেন এ কারণে গ্রামের মানুষ তাদের চেনেন না। অন্যদিকে, প্রতিবেশী গোলক চন্দ্র বলেন, ‘মৌসুমী দস্তিদার,কাজল পাল বা জীবন কৃষ্ণ পাল নামে এখানে কেউ বসবাস করেন না। এই নামগুলো আমরা প্রথম শুনলাম  চৌদ্দগ্রামে কর্মরত কয়েকজন শিক্ষক জানান, মৌসুমী দস্তিদার নিজেকে সলাকান্দি গ্রামের বাসিন্দা হিসাবে পরিচয় দিলেও তাকে কখনো ওই এলাকায় দেখা যায়নি তার প্রকৃত ঠিকানা নিয়ে তাদের মধ্যেও সন্দেহ রয়েছে। পরে অনুসন্ধানে জীবন কৃষ্ণ পালের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে দেখা যায়,সেখানে স্ত্রীর নাম হিসেবে উল্লেখ রয়েছে ‘কনিকা পাল’। এ বিষয়ে জীবন কৃষ্ণ পালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে এক নারী ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।সূত্রে জানা গেছে, মৌসুমী দস্তিদার জাতীয় পরিচয়পত্রে যাকে স্বামী হিসাবে উল্লেখ করেছেন, সেই কাজল পালের বাড়ি যশোরে। ২০০৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ১৪ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছিল, আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অভিযোগ রয়েছে, মৌসুমী দস্তিদার সেই তথ্য গোপন করে ভিন্ন পরিচয়ে চাকরি লাভ করেন।পরে মৌসুমী দস্তিদার বলেন আমি এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জবাব দেব।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘সরকারি নিয়োগ বিধিমালা অনুযায়ী আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হয়।বিষয়টি আপনার মাধ্যমে জানলাম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর আলী চৌধুরী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST