
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন একটি গুরুত্বপূর্ণ তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার উদ্দেশ্যে সম্পাদকের নিকট ঘুষ পাঠাতে গিয়ে ধরা পড়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, শাহ আলম স্বপনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি অনুসন্ধানী তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছিল একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। ওই প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য এবং নিজেদের অনুকূলে নেওয়ার অপচেষ্টা চালান তিনি। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদকের নিকট ঘুষের টাকা পাঠানো হলে সম্পাদকের সততা ও পেশাদারিত্বের কারণে সেই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যাত হয় এবং পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অপকর্ম ঢাকতে সাবেক এই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে নানা তদবির চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ এই ঘুষ পাঠানোর ঘটনা ফাঁস হওয়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST