দোয়ারাবাজারে প্রতি পক্ষের আঘাতে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করেছে দোয়ারাবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উড়োরগাঁও গ্রামে। প্রতিপক্ষের আঘাতে মারা যায় উড়োরগাঁও গ্রামের মাঈন উদ্দিনের শিশু পুত্র আবু বক্কর (৪)। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন হলেন, বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের আকবর আলীর পুত্র আল আমিন (১৯), সুন্দর আলীর পুত্র সুমন মিয়া (২৮)। পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার দুপুরে মোটরসাইকেল ড্রাইভার আল আমিন ও নিহত শিশুর বাবা অটোরিকশার ড্রাইভার মাঈন উদ্দিনের মধ্যে অটোরিকশা ও মোটরসাইকেল সরু রাস্তায় ক্রসিং করার সময় দাক্ষা লাগে এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিকেলে মাঈন উদ্দিনের পরিবারের লোকজন নিয়া বালিচড় গ্রামে অটোরিকশায় করে যাবার সময় আল আমিন লোকজন নিয়া পথরোধ করে মাঈন উদ্দিনের উপর লাটি সুটা নিয়ে হামলা চালায়। এসময় ৪ বছরের শিশু আবু বক্করের উপর আল আমিনের আঘাত পরলে তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঐদিন চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। রবিবার আবু বক্করের অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বাড়ি থেকে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশের সুরত হাল করেন। তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করাহয়েছে। জড়িত বাকি আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার
১
কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
২
রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার