নওগাঁয় নারী উদ্যোক্তার পুকুরে বিষ দিয়ে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৫ অক্টোবর ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় নারী উদ্যোক্তার পুকুরে বিষ দিয়ে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় বিধবা নারী উদ্যোক্তার পুকুরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কসবা কুয়ানগর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন দুই বিঘার পুকুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, মৃগেল, সিলভার ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। মাছ মরে ভেসে উঠা দেখে দিশাহারা হয়ে পড়ি। আমি স্বামী হারা এক নারী উদ্যোক্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে এই পুকুরে মাছ চাষ করছিলাম। রাতের অন্ধকারে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছ গুলো মরে যাওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।

নাজমিনা বেগম দাবী করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীর ছেলে সারোয়ার শুভ বলেন, পুকুরে বিভিন্ন জাতের প্রায় ৮০ মন মাছ ছিলো। ভেসে উঠা প্রায় ৬০ মন মাছ ৮ লাখ টাকায় বিক্রি করেছি। বাঁকী মাছ তলিয়ে গেছে এবং এলাকাবাসীরাও নিয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কয়েজন ব্যক্তি এ ক্ষতি করতে পারে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন, মৌখিক অভিযোগ জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাছ মারা যাওয়ার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST