নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রকাশিত ফলাফলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ও পাঠদানের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। শিক্ষকদের উপস্থিতি, পাঠদান এবং শিক্ষার্থীদের তদারকিতে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, অনেক সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বাইরে ঘোরাফেরা করে এবং পড়াশোনার পরিবেশ যথাযথভাবে বজায় থাকে না। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় কি না, শিক্ষকদের ভূমিকা কতটুকু এবং শিক্ষার্থীদেরও কতটা আগ্রহ রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।” এ বিষয়ে চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. নাসির উদ্দিন বলেন, “এটি প্রথমবার এমন ফলাফল হয়েছে। এর আগে এমন হয়নি। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য খাতা চ্যালেঞ্জ করা হবে।”তিনি আরও বলেন, ফলাফল কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হবে। পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে নিয়মিত পাঠদান, শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST