নওগাঁর বদলগাছীতে ভিজিডি কার্ডের তালিকায় নাম আছে চাল নাই ১৮ মাস - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৪ অক্টোবর ২০২৪, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে ভিজিডি কার্ডের তালিকায় নাম আছে চাল নাই ১৮ মাস

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের  ভিজিডি কার্ডের তালিকায় নাম থাকার পরও ১৮ মাস ধরে কোনো চাল না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন এক দরিদ্র নারী মেরিনা।

জানা গেছে মিঠাপুর ইউনিয়নের পূর্ব খাদাইল গ্রামের বাসিন্দা মেরিনার মৌখিক   অভিযোগ, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ডে তার নাম থাকলেও  চাল পাননি  ১৮ মাস ধরে।

সরকার পরিবর্তনের পর তিনি জানতে পারেন তার নামে চালের কার্ডের তালিকায় নাম আছে। গত জুলাই ও আগস্ট মাসের চাল তিনি পেয়েছেন। তার নামে বরাদ্দ হওয়া চাল ফেরত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন মেরিনা খাতুন ও তার স্বামী।

এ বিষয়ে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সচিব বলেন,  ভিজিডি সুবিধাভোগীর মধ্যে তার নাম  রয়েছেন। তাদের মধ্যে মেরিনা খাতুনের নামে ১৯২ নং তালিকা  আছে যার ভোটার আইডি নং ৬৮৫৮৯২৭০৪৬। প্রায় ১৮ মাস ধরে ওই নারীর চাল না পাওয়ার কথা স্বীকার করে ইউপি সচিব নাহিদ আক্তার   বলেন, ‘ ভূল করে এই কার্ডটি অন্য এক নারীর কাছে চলে গেছে।এ ব্যাপারে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।

মেম্বার হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি সঠিক, অফিস চাপ দিলে ইউনিয়ন পরিষদ চাল ফেরত দিতে বাধ্য থাকিবে।

৮ নংওয়াডের মেম্বার এমরান সরকার লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন মেরিনা আইডি ও তালিকায় নাম সঠিক কিন্তু কি ভাবে কি হয়েছে জানিনা।তবে গত দুই মাস থেকে চাল পাচ্ছে মেরিনা।

মহিলা সদস্য শাহানাজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি বিষয় টি সঠিক সে চাল পাইনি, তবে দুই মাস থেকে চাল পাচ্ছে।

স্হানীয় এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন বর্তমানে মিঠাপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন সদস্যের বিভিন্ন মতে, এবং বিভিন্ন নেতাদের অনুকূলে, সাধারণ মানুষের সঠিক বিষয় গুলো দেখার কেউই নাই।

মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি  বলেন, ‘মেরিনা খাতুনের নামে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কেন ঐ নারী চাল পায় নাই বিষয়টি খতিয়ে দেখতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে জেনে আমি গত ২ অক্টোবর সরেজমিনে তদন্ত করেছি বিষয় টি সঠিক। ১৯২ নং কার্ডধারী মেরিনা ১৮ মাসের চাল পাননি।তিনি আরও জানান আমি সচিব নাহিদ আক্তার কে কঠোর নির্দেশনা দিয়ে এসেছি বিষয়টি সমাধানের জন্য।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১০

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১১

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১২

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৩

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৪

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৫

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৬

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৯

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

২০

Design & Developed by BD IT HOST