নওগাঁয় পুরুষাঙ্গ কেটে দেয়ার মামলায় এক মেয়ে শিশুকে পাঁচ বছর আটকাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পুরুষাঙ্গ কেটে দেয়ার মামলায় এক মেয়ে শিশুকে পাঁচ বছর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামে ২০১৪ সালের এক চাঞ্চল্যকর ঘটনায় পুরুষাঙ্গ কেটে দেয়ার দায়ে একই গ্রামের এক মেয়ে শিশুকে পাঁচ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে নওগাঁ শিশু আদালত-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

বর্তমানে প্রাপ্তবয়স্ক ওই নারীকে (বর্তমান বয়স ২৬) জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বাগমার গ্রামের রুপা (ছদ্মনাম), যিনি তখন ১৬ বছর বয়সী শিশু, তার শয়নঘরে একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাবিককে (বারিক নামেও পরিচিত) ডেকে নিয়ে যান এবং সেখানেই রাবিকের পুরুষাঙ্গের চার ভাগের তিন ভাগ কেটে ফেলা হয়, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা নিশ্চিত করা।

পরবর্তীতে রাবিকের পিতা পত্নীতলা থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত শিশুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।আদালত মামলাটির ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করে। মঙ্গলবার অভিযুক্ত ছন্দার উপস্থিতিতে রায় ঘোষণা করে বিচারক তাকে পাঁচ বছরের আটকাদেশ প্রদান করেন।

যেহেতু বর্তমানে অভিযুক্ত নারী প্রাপ্তবয়স্ক, তাই তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট আঃ আজিজ পিন্টু জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST