নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা,পরে ট্রেন চলাচল স্বাভাবিক - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
৪ অগাস্ট ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা,পরে ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোর প্রতিনিধিঃ

গতকাল রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ শিকল কেটে ফেলে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল প্যাঁচানো অবস্থায় প্রথমে এক পথচারী বিষয়টি দেখতে পান। তিনি স্থানীয় লোকজনকে জানান এবং পরে খবর যায় নলডাঙ্গা থানার পুলিশ ও স্টেশনমাস্টারের কাছে। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নওগাঁর আত্রাই থেকে এক মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। তালাসহ শিকলটি মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। তবে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘যদিও ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, তবে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে করা হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST