নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নায়ক রিয়াজের মৃত্যু সংবাদ ফেসবুকে,যা জানাল পরিবার

নিউজ ডেস্কঃ চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার। বুধবার হঠাৎ করেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ঢালিউড তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে তার পরিবার সূত্র জানিয়েছে, রিয়াজ জীবিত ও সুস্থ আছেন। এ বিষয়ে রিয়াজের স্ত্রী গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি মোটেও সত্য নয়। তিনি যেখানেই আছেন, ভালো ও সুস্থ আছেন। ভক্তদের এমন বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান রিয়াজ। এরপর থেকে তাকে জনসমক্ষে কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। দীর্ঘদিনের এই অন্তরাল থেকেই মূলত তার মৃত্যু নিয়ে এমন অপপ্রচার চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রিয়াজের। প্রায় দুই দশক ধরে ঢালিউডে রাজত্ব করা এই অভিনেতা অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়। এরপর থেকে তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST