পদ্মা-মেঘনা নদী অববাহিকায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৪, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা-মেঘনা নদী অববাহিকায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

অভিযোগ বার্তা ডেস্কঃ

আগামী কাল রবিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে পরবর্তী ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আশ্বিনের পূর্ণিমাকে মাছের প্রজননকাল শুরু ধরে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন,ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।

এসময় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রতি বছর এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্যে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে।প্রজনন সময় বিবেচনা করে ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

তিনি আরও জানান, সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় কোনো জেলে নদীতে নামতে পারবেন না। এদিকে, নিষেধাজ্ঞা ঘোষণার পর পদ্মা-মেঘনা পাড়ের প্রায় ৫০,০০০ জেলে জাল-নৌকা তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চাঁদপুর নদীকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদার এই প্রতিবেদককে জানান, বিগত বছরের মতো এবারো ইলিশের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতবার ইলিশ কম পাওয়া গেছে। ২২ দিন ইলিশ শিকার বন্ধ থাকার পরপরই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, অন্য বছরের তুলনায় এ বছর ইলিশ ধরা নিষেধাজ্ঞা পালিত হবে। নিষেধাজ্ঞার সময় কোনো জেলে নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ড ও নৌ পুলিশে অতিরিক্ত সদস্য রাখা হবে। এছাড়া এবার সেনাবাহিনীকে বলা হয়েছে, যেন নদীর তীরে মনিটরিং করে। পাশাপাশি এবার রোভার স্কাউটকেও এ কাজে যুক্ত করা হবে।

জেলা প্রশাসক আরও জানান,এবারও খাদ্য সহায়তা হিসেবে জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়। এর বাইরে কোনো আর্থিক সহায়তার সুযোগ নেই। কারণ আমরা শুধু চালই বরাদ্দ পেয়েছি। জেলেরা যে আর্থিক সহায়তার দাবি করেন, আমরা ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে কথা বলব,যেন তাদের জন্য কিছু করতে পারি।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ৪৩ হাজার ৭৭২জন নিবন্ধিত জেলে রয়েছেন। এ বছর ৫ কেজি চাল বাড়িয়ে জেলেদের ২০ কেজির পরিবর্তে ২৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে চাল বরাদ্দ হয়েছে এবং অনেক স্থানে বিতরণও শুরু হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST