
লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ
সিলেট স্বেচ্ছাসেবক দলের শীর্ষ চার নেতাকে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় আমন্ত্রণ,আসন্ন ৯ মে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সিলেটের স্বেচ্ছাসেবক দলের শীর্ষ চার শীর্ষ নেতা। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের শক্তি সুসংহত করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আগামী শনিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সকাল ৯টা থেকে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সিলেট থেকে কেন্দ্রীয়ভাবে যে চারজন প্রভাবশালী নেতাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন:
আব্দুল আহাদ খান জামাল: আহ্বায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।ভিপি মাহবুবুল হক চৌধুরী: আহ্বায়ক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।শাকিল মোর্শেদ: সদস্য সচিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।আফছর খান: সদস্য সচিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
দলীয় সূত্রমতে, দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ সভার ডাক দিয়েছেন জনাব তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে সিলেটের এই দায়িত্বশীল নেতৃবৃন্দ মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
সিলেটের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আমন্ত্রণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর এই সরাসরি দিকনির্দেশনা সিলেটে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করবে এবং সরকার ও দলের লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
শনিবার সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST