নিউজ এডিটর
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম আলো-ডেইলি স্টারের আগুন সেনা সহযোগিতায় নেভানো হলো

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ দুই গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, প্রথম আলো-ডেইলি স্টারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয়, কারণ সড়কে অবস্থান করা শতশত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নির্বাপনের কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পাওয়া মাত্রই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়, কিন্তু রাস্তায় শত শত মানুষের বাধার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বিলম্ব হয়। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নির্বাপনের কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা শ্লোগান দেন। একপর্যায়ে কিছুজন অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে ফার্মগেটের ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। এতে ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন। ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ দীপ্ত জানান, আগুনের ঘটনায় ছাদের ওপরে প্রায় ২০ জনের মতো অবস্থান নিয়েছিল। হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে ধোঁয়ায় চলাফেরা করা যাচ্ছিল না। পরে সাংবাদিকরা ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST