ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন পাগলি, বাবা হয়নি কেউ। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন পাগলি, বাবা হয়নি কেউ।

মোঃ সিয়াম সিকদারঃ-

নাম পরিচয়হীন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক পাগলীর কোল জুড়ে এলো রাজপুত্রের মত দেখতে ফুটফুটে এক পুত্র সন্তান। সন্তান জন্মের সাথে মা হয়েছেন পাগলি অথচ বাবা হয়নি কেউ।এমনটাই ঘটেছে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে।

৪ঠা আগষ্ট সোমবার রাতে আমিনপুর থানাধীন শিবপুর আলুর কোল্ড স্টোর নামক স্থানে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন নাম পরিচয়হীন এক পাগলী। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পাগলীকে দ্রুত কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন ঐ পাগলী। এ ঘটনার খবর পেয়ে পাগলী ও পুত্র সন্তানকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এবং ভোর হতে না হতেই বাচ্চাটি দত্তক নিতে ছুটে আসেন ২০/২২ জন নারী পুরুষ।

ঘটনার এক পর্যায়েবাচ্চাটিকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে গণ স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার আমিনপুর থানা পুলিশের সহযোগিতা চান। তাৎক্ষণিকভাবে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাচ্চা দত্তক নিতে আসা সকলকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার বলেন পাগলীর বাচ্চা প্রসব করানো টা আমাদের কাছে খুব কষ্টসাধ্য আর চ্যালেঞ্জের বিষয় ছিলো। আমরা দীর্ঘ সময় চেষ্টার পর পুত্র সন্তান প্রসবের মধ্য দিয়ে নরমাল ডেলিভারি করতে সক্ষম হই। এবং বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST