বালিয়াডাঙ্গীতে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৪ মে ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রিফাত হাসান (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের তীরনই নদী ধারে ভুট্টাখেতের মাঝখানে থাকা একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রিফাত দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের মকলেসুর রহমানের ছেলে। বাবা ও ছেলে দুজনেই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রিফাতের বাবা মকলেসুর রহমান জানান, সকালে রিফাত ভ্যান নিয়ে বের হওয়ার পর দুপুরে আর বাড়িতে ফেরেনি। একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ করেনি। বিকেল সাড়ে ৫টার সময় ভুট্টাখেতের মাঝখানে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা তাঁকে খবর দেন। ঘটনাস্থলে এসে তিনি দেখেন রাস্তায় পড়ে আছে ভ্যান এবং আধা কিলোমিটার দূরে ছেলের ঝুলন্ত মরদেহ। স্থানীয়দের বরাতে জানা যায় মাদকাসক্ত হয়ে পড়ছিল রিফাত। কয়েক দিন আগে তার বাবা তাকে শাসন করেন। এ কারণেই হয়তো অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কেন সে এমন ঘটনা ঘটিয়েছে তার সঠিক তথ্য দিতে পারেনি পরিবারের কোনো লোকজন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

১০

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

১১

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১২

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১৩

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১৪

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৫

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৬

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৭

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৮

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৯

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

২০

Design & Developed by BD IT HOST