বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাঁড়ি পকোর এলাকায় ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারের হার্ডওয়ার ব্যাবসায়ী মরহুম মশিউর রহমান এর ছেলে একরামুল হক এর বসত ঘরের তালা ভেঙ্গে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ৪০ হাজার টাকা ও পিঁয়াজের বীজ ও স্বর্ণালঙ্কার সহ চুরি করে নিয়ে যায় চোরের দল।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া তৎকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয় । সরেজমিনে গিয়ে জানা গেছে, একরামুল হক এর স্ত্রী সুমি আক্তার একজন স্কুল শিক্ষাকা একরামুল হকের স্ত্রী সুমি আক্তার এক ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য সন্তানকে নিয়ে জেলা শহর ঠাকুরগাঁও এ বসবাস করছে। একরামুল হকের স্ত্রী সুমি আক্তার শুক্রবার ইস্কুল ছুটি থাকায় রাত ৯ ঘটিকার দিকে নিজ গ্রামের বাড়িতে আসেন । বাড়ি ফাঁকা থাকায় বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের কেচি গেট এর তালা কেটে ঘরের ভিতরে চোরেরা প্রবেশ করে আলমারির তালা ভেঙে সব কিছু নিয়ে চলে যায় চোরের দল।

এসময় সুমি আক্তারের স্বামী বাজারে দোকানে থাকায় ঘরের সবকটি দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে চলে যায় লাহিড়ী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে।

(১৪ মে বৃহস্পতিবার) রাত নয় ঘটিকার সময় একরামুল হকের স্ত্রী ঠাকুরগাঁও থেকে বাসায় সামনে এসে দেখতে পায় তাদের ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে।পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমিরা ও শোকেসের তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে ও পিঁয়াজ এর বিজ নিয়ে চলে যায় ।

একরামুল হক ও তার পরিবারের লেকজন বলেন,নগদ টাকা, ও স্বর্ণালঙ্কার ও তিন মন পিঁয়াজ এর বিজ সহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST