বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্হানীয় আওয়ামী ৩লীগ নেতার বিরুদ্ধে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জুন ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্হানীয় আওয়ামী ৩লীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার কৃৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তিন যুবদল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়টিকে ‘শাসন’ বলে দাবি করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের শিমুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার পর কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে সময় কাটাচ্ছিল স্থানীয় তিন যুবদল কর্মী রনি, রুবেল ও অনিক। এসময় ১৪ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অফিসে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে এবং তিন যুবদল কর্মীকে মারধর করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই তিন যুবদল কর্মীকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

হামলা নয়, শাসন করা হয়েছে দাবি করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ে কলেজে পড়ে। রনি আমার মেয়েরে ফোনে বার বার মেসেজ ও কল দেয়। দুই দিন আগে তার বাবাকেও বিষয়টি জানিয়েছিলাম এবং শাসন করেছিলাম। কিন্ত তারা সেই শাসন না মেনে আজ ২০-২৫ জনকে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে ঘুরোঘুরি করছিল। পরে এলাকার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে আবারও একটু শাসন করেছি।

বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বোকা নাকি? আমি কেন একটি দলের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালাবো? এটা মিথ্যা কথা। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াচ্ছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও তিন যুবদল কর্মীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ভাংচুরের ঘটনা শুনেছি। সেখানে আমাদের ফোর্স পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST