
মোঃ সিয়াম সিকদার, বেড়া উপজেলা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার পাইকান্দী খানপুরা গ্রামের বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রওশন আলী সিকদারের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, ১৫/০২/২০২৬ ইং তারিখে রোজ রবিবার রাএীকালীন তার নিজ বসত বাড়ীতে তার বড়ছেলে ( বিজিবি সদস্য) আলামিন সিকদারের এর ঘরের গিরিল ভেঙে ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রপ,ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপএাদি চুরি হয়ছে বলে সত্যতা নিশ্চিত হওয়া যায়।
ভুক্তিভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জানান, এই চুরির ঘটনায় তারা চরমভাবে চিন্তিত ও উদ্ধিগ্ন , এরকম ঘটনা আরো ঘটতে থাকলে জনমনে চরম আশঙ্কা হতে পারে বলে মনে করেন তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে আমিনপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সার্বিক সহযোগিতা ও সুষ্ঠু তদন্ত কামনা করেন তারা।
এ ঘটনায় নিকটস্থ তাৎক্ষনিক আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে আমিনপুর থানা পুলিশের তরফ থেকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST