নিউজ এডিটর
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে প্রায় ২৫ টন টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা। ৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবালয় থানাধীন আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকার সড়ক থেকে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়।আটকরা হলেন- মো. আশিক বিশ্বাস (২৬) ও উৎপল দাস ওরফে মুন্না (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ট্রাকের ড্রাইভার ও হেলপার সিমেন্ট বহনের কথা জানালেও চালান যাচাই করে ভিন্ন তথ্য পাওয়া যায়। চালানে উল্লেখ ছিল টিএসপি ও এমওপি সার পরিবহনের কথা। পরে ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর লোগোযুক্ত মোট ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে টিএসপি ২২০ বস্তা (১১ হাজার কেজি) ও এমওপি ২৮০ বস্তা (১৪ হাজার কেজি)। শিবালয় থানার সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী জানান, ঘিওর থানাধীন কদমতলা এলাকায় অবস্থিত একটি গোডাউন থেকে সারগুলো বোঝাই করে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়া হচ্ছিল। তবে সরকারি গুদামের সার পরিবহনের জন্য কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ ঘটনায় ঘিওরের রিমন খান ও দিনাজপুরের মো. তবারক হোসেনসহ মোট চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে একটি টাটা কার্গো ট্রাক, চালান ফর্ম, ওজন স্কেলের কাগজ ও ফেরিঘাটের টিকিট। জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST