নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করার অনিহা ও অবমাননার অভিযোগ উঠেছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। সরকারি বিধি অনুযায়ী প্রজ্ঞাপনে বলা আছে, ৩১ শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি ও জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন বাধ্যতামুলক হলেও আজকের এই দিনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জাতী পতাকা উত্তোলনে অনিহা ও অবমাননার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩১ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়নি। উল্লেখ্য,বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)-এর বিধি ৩ অনুযায়ী, জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্রবিন্দু হবে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,রাষ্ট্রীয় শোক দিবসে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করা টা খুব দুঃখজনক । প্রশাসনের এ বিষয়ে আরো নজরদারি বাড়াতে হবে বলে আমি মনে করছি। জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা কে মোবাইল ফোনে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান,প্রতিটি উপজেলার সকল দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন করতে নির্দেশনা দেয়া আছে সবাইকে।যারা জাতীয় পতাকা উত্তোলন করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১০

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১১

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১২

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৩

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৪

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৫

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৬

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৭

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৮

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৯

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST