নিউজ এডিটর
২৯ জুন ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ সিরিজে সমতা ফেরাতে শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে জয়ের আশা জাগিয়েছিলেন হার্শিত রানা। দুই বলে যখন জয়ের জন্য দরকার ৮ রান তখন পারলেন না তিনি। রোমাঞ্চকর ম্যাচে ১ রানের জয় পেল আয়ারল্যান্ড, সেই সঙ্গে জিতে নিল সিরিজও। বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ভারতের ইনিংস। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। যে কোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে আইরিশদের প্রথম সিরিজ জয় এটি। এই হারে টি-টোয়েন্টিতে ভারতের টানা ১৬ সিরিজ জয়ের রেকর্ড থামল। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। শূন্য রানে বিদায় নেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়াস আইয়ার (১০), ইশান কিশান (১২), অক্ষর প্যাটেল (১৪)। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি করে লড়াই করেছেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে ১০ বলে ২১ রান করে আশা জাগিয়েছিলেন হার্শিত রানা, তবে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। আয়াল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হোলার্ড ও জাই মন্ড্রা। এর আগে টস জিতে এদিনও আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। হ্যারি টেকটরের ৫৩, বেঞ্জামিন কালিটজের ৩৭ এবং শেষ দিকে জর্জ ডকরলের ১৯ রানের ওপর ভর করে লড়াই করার মত পুঁজি পায় স্বাগতিকরা। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন জাই মন্ড্রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১০

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১১

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১২

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৩

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৪

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৫

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৭

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৮

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৯

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

২০

Design & Developed by BD IT HOST