ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০১
ইফতারের সময়: ৬:০৫
নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (রোববার, ১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নানা অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার এবং  হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান অব্যাহত থাকবে। আজ চারটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

ঈদযাত্রায় নন-এসি কোচে ২৫% দাঁড়িয়ে টিকিট বহাল, কড়াকড়ি নির্দেশ রেলমন্ত্রীর

এশিয়ান কাপ অভিষেকে দুর্দান্ত লড়াইয়ের পরও বাংলাদেশের হার

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৫” অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশসীমা বন্ধের ভিতরে ফিরলও ব্রিটিশ ক্রুরা

রাস্ট্রীয় মর্যদায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরের জানাজা অনুষ্ঠিত

১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

১১

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

১২

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

১৩

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

দেশে ফিরলেও খোঁজ মিলছে না আলভীর, গ্রেফতার অভিযানে পুলিশ

১৫

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৭

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মৃত্যু

১৮

মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ: এলাকাজুড়ে আনন্দ-উৎসব

১৯

কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চাই শহিদুল হক মানিককে

২০

Design & Developed by BD IT HOST