রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

​রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১ মার্চ) রাতে নগরীর দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন মোঃ সিয়াম ইসলাম (২৭), পিতা- মোঃ নুর আলম, সাং- দাশপুকুর বউ বাজার।, মোঃ রশিদ মিয়া (৪৫), পিতা- মৃত মনতাজ মিয়া, সাং- নতুন বিল সিমলা। উভয়েই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাসিন্দা।

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে রাত ৭:৪০ ঘটিকায় দাশপুকুর রেললাইন সংলগ্ন মেসার্স মনি কন্সট্রাকশন এর ডকইয়ার্ড মাঠে অভিযান চালায় র‍্যাব।

​অভিযানকালে আসামিদের কাছ থেকে ​ট্যাপেন্টাডল ট্যাবলেট ২২৯৯ পিস, ইয়াবা ২১৫ পিস​,গাঁজা ৮০ গ্রাম​সহ নগদ ২২০০ টাকা উদ্ধার করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ মাদক নিজেদের কাছে রেখেছিল।​

এ সময় র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST