
মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আজ সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে নিয়াজ মোহাম্মদ (২৮) নামে এক যুবককে আটক করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। আটক ব্যক্তি উত্তর মোড়াইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাশেদ মিয়া এবং মাতার নাম মমতা বেগম।
সংগঠনের সদস্যরা জানান, নিয়াজ মোহাম্মদ স্টেশনে অবৈধভাবে টিকিট বেচাকেনা করছিলেন। এ সময় তাকে হাতেনাতে ধরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য সাবের হোসেন বলেন, নিয়াজ মোহাম্মদ দীর্ঘদিন ধরে রেলস্টেশনে টিকিট কালোবাজারি করে আসছে। এর আগেও তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল।
এসময় সংগঠনের মূখপাত্র, শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন,“ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে টিকিট কালোবাজারিমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আমরা চাই রেলস্টেশনকে শতভাগ কালোবাজারিমুক্ত ঘোষণা করতে।”
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST