ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসা সেবা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসা সেবা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা 

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের নামে ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেয়ার দায়ে শিল্পী ফার্মেসীর মালিক মনিদ্র দেবনাথ (৪০) নামের এক ভূয়া ডাঃ ও ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।এসময় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পি ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পি ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়।

এ সময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। পাশাপাশি তিনি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।
জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি এসএসসি পাস। তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। তার ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এ সময় মনিন্দ্র স্বীকার করেন যে তার কোনো সনদ নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মনিন্দ্র দেবনাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST