নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ভোলা প্রতিনিধিঃভোলা জেলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন এলাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে কৃষক-কৃষাণিরা গম কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন মাঠে গাছসহ গমের শিষ পেকে সোনালি রঙ ধারণ করেছে।মাঠ যেন সোনালি আভায় ছেয়ে গেছে, চারপাশে চোখ জুড়ানো সেই দৃশ্য মেতে উঠেছে ফসলের মাঠে। প্রকৃতি যেন হলুদ-সোনালি রঙে সাজিয়ে তুলেছে প্রতিটি মাঠ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২১০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে, যেখানে পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২০০ হেক্টর। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে ১০% বেশি জমিতে গম চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গমের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এছাড়া বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আনন্দিত।মাঠে গম কাটা, শিষ থেকে গম ছাড়ানো ও অন্যান্য কাজ নিয়ে কৃষকরা দিনরাত ব্যস্ত। বোরহানউদ্দিন ইউনিয়নের আনোয়ারসহ কয়েকজন স্থানীয় কৃষক জানান, “গত কয়েক বছরে গম চাষ কমে গেছে। মূলত লাভ কম, শ্রমিক সংকট, মাড়াইয়ের সমস্যা, বৈরী আবহাওয়া এবং ভালো মানের বীজের অভাবই চাষ কমানোর মূল কারণ। তবে এবার ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি।”বর্তমান বাজারে প্রতি মণ গম পাইকারি বাজারে ১,৩৯০–১,৪০০ টাকা, আর খুচরা বাজারে ১,৪৫০–১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে এ বছর গম চাষে কৃষকেরা সামান্য বেশি লাভের আশা করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “এ মৌসুমে উপজেলার ৩০৯ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। কৃষকরা উন্নত জাতের উচ্চফলনশীল বীজ ব্যবহার করেছেন, ফলে ফলনও ভালো হয়েছে। ভালো ফলন এবং বাজারদরের অনুকূলে আগামী বছর গমের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST