admin
১১ মে ২০২৩, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা চরফ্যাসনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

জামাল খান জেলা প্রতিনিধি
 ভোলার চরফ্যাসন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মনির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চর তোফাজ্জল গ্রামের আদর্শ কলেজ মোড় সংলগ্ন দুলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ মানিকা গ্রামের মো.শাহাবুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মনির দুলারহাট বাজার থেকে দ্রুত গতিতে চরফ্যাসন যাওয়ার সময় দুলারহাটের নুরবাদ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চর তোফাজ্জল গ্রামের আদর্শ কলেজ মোড় উঁচু কালবোর্ট সংলগ্ন, উল্টো দিক থেকে অন্য আরেকটা মোটরসাইকেল সামনে আসায় নিহত মনির তার মোটরসাইকেলটি হাইড্রোলিক ব্রেক করার সাথে সাথে ঘটনা স্থলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করে দুলারহাট থানার (ওসি) আনোয়ারুল হক বলেন, নিহত যুবক মনিরের মৃতদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST