ভোলা দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের বিরুদ্ধে রোগীর রিপোর্ট আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ অক্টোবর ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের বিরুদ্ধে রোগীর রিপোর্ট আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে

জামাল খান জেলা প্রতিনিধিঃ

গত ২২-০৯-২০২৫ ইং তারিখে পেট ব্যাথা নিয়ে সুমাইয়া নামের এক ডেলিভারি রোগী দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্স আসে।রোগী এসে সিনিয়র স্টাফ নার্স সাবরিনা’কে খুজে ছিলেন।কিন্তুু অঞ্জলি নামের এক নার্স এসে সাবরিনা ছুটিতে আছে বলে তাদেরকে সাথে করে লেবার রুমে নিয়ে যায়।সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে ডেলিভারি করতে পারেনি নার্স অঞ্জলি।রোগীর অবস্থা আসংকা জনক হওয়ার কারনে রোগীর গার্ডিয়ান ভোলা সদর হাসপাতলে নেওয়ার প্রস্তুতি নেন।নার্স অঞ্জলি তাদেরকে যেতে মানা করেন,এবং বলেছে সে ডেলিভারি করিয়ে দিবে।কিন্তুু রোগী তার কথা না শুনে ভোলা সদর হাসপাতলে রওয়ানা দিলে নার্স অঞ্জলি তাদের পূর্বের সম্পূর্ণ রিপোর্ট আটকিয়ে রাখে।

রোগীকে গাড়িতে উঠিয়ে আবার তার কাছে রিপোর্ট এর জন্য গেলে সে তাদেরকে রিপোর্ট না দিয়ে খারাপ আচরণ করেন।

তখন রোগীর অবস্থা আসংকা জনক হওয়ায়,রিপোর্ট রেখে ভোলা চলে যায়।ভোলা যাওয়ার পর ডাঃপূর্বের রিপোর্ট চাইলে তারা বলছেন রিপোর্ট নিয়ে ঝামেলা হয়েছে,এক পর্যায় আবার নতুন করে রিপোর্ট করতে হয়েছে।সেখানে ৭-৮ হাজার টাকা খরচ হয়।

রোগী এবং গর্ববতী শিশুর অবস্থা খারাপ হওয়ার করণে দ্রুত সিজার করতে হয়েছে।রোগী সুমাইয়া ও তার পরিবার গনমাধ্যম কর্মীদেরকে জানান,তারা আমাদের সাথে এ আচরণ কেন করেছে আমরা তার বিচার চাই এবং আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।

এ ব্যাপারে নার্স অঞ্জলিকে ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি জানি না,আমার উর্ধ্বতন কর্মকর্তা জানে।

দৌলতখান হাসপাতালের টিএস আনিসুর রহমানের কাছে থেকে জানতে চাইলে, তিনি বলেন রোগী আমার কাছে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি,অভিযোগ পেলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের চলমান জ্বালানি সংকটময় মুহূর্তে ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসছে

ইউএনও’র বিরুদ্ধে আটককৃত পেট্রোল গায়েবের অভিযোগ

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে 

ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ভোলা দৌলতখানে ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন 

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরে তরুণদের ভূমিকা রাখতে হবে- চসিক মেয়র

১৪৩৩ বাংলা নববর্ষের প্রতিপাদ্য- নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুদ্ধার 

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল,দুর্ঘটনা কমেছে – সড়কমন্ত্রী

ভোলা দৌলতখানে জোর করে জমি দখলের চেষ্টা,বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত-২

যাদুকাটা নদীর পাড় ধসে নিহত লিয়াকত আলী

১০

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

১১

জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু

১২

সাফ ফুটবলে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

১৩

ময়মনসিংহ জেলার বিভিন্ন পাম্পে তেল নেই,খোলা বাজারে বিক্রি হচ্ছে ২০০/৩০০ টাকা লিটার 

১৪

১৫

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক জন আটক

১৬

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

১৭

বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ

১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

১৯

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

২০

Design & Developed by BD IT HOST